1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:54 am

বানিয়াচংয়ে র‌্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

Reporter
  • Updated Thursday, November 14, 2019
  • 502

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ে অভিযান চালিয়ে এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। গতকাল বুধবার সকালে র‌্যাব-৯ এর এএসপি মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে উপজেলার উজিরপুর গ্রামস্থ আসামীর নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাবের সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল। গতকাল বুধবার বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামি হলেন, উপজেলার উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মো. সুলতান আহমেদ প্রকাশ লেবু (৩৪)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতান আহমেদ বানিয়াচং থানার এজাহারনামীয় পলাতক আসামী। তাকে গ্রেফতারের পর বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD