1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:48 am

পীরগঞ্জ উপজেলা আ’লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হলেন জয়

Reporter
  • Updated Thursday, November 14, 2019
  • 463

সময় ডেস্ক ॥ প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটরা তাকে এ সদস্য নির্বাচিত করেন। খবর বাসসের। সম্মেলনে এড. আজিজুর রহমান সরকার রাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. রাঙ্গার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD