1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 2:06 am

শায়েস্তাগঞ্জে মহা-সড়কে ফিটনেস বিহীন জিপ গাড়ী চাপায় শিশু নিহত

Reporter
  • Updated Friday, November 15, 2019
  • 443

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার মহা সড়কের নূরপুর নামক স্থানে ফিটনেস বিহীন সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ) চাপায় চাদঁনী আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের পার্শ্বে দাড়িয়েছিল শিশু চান্দনী আক্তার। এ সময় শায়েস্তাগঞ্জ- সুতাং (শাহ্জীবাজার) যাবার পথে নূরপুর নামক স্থানে পুরাতন ফিটনেস বিহীন লক্কর ঝক্কর মুড়ির টিন সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ) একটি লেগুনা গাড়ীকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পার্শ্বে দাড়ানো অবস্থায় চাদঁনী আক্তারকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয় শতশত জনতা এসে চান্দের গাড়ীকে আটক করলে চালক ও হেলপার পালিয়ে যায়। প্রতিদিন এ মহা সড়কের আইন শৃংখলা আইন অমান্যকরে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ) যাত্রী বোঝাই করে মহা সড়ক দিয়ে চলাচল করছে। নিহত চাদঁনী আক্তার নূরপুর (লম্বাহাটি) গ্রামের প্রবাসী ফরহাদ মিয়ার কন্যা। এ ঘটনার হাইওয়ে থানার অফিসার ইনর্চাস মোঃ লিয়াকত আলী নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন ও স্থানীয় জনতাদের সাথে নিয়ে নিহত শিশু চাদঁনী আক্তার পরিবারকে সান্তনাদেন। ফিটনেস বিহীন লক্কর ঝক্কর সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ) থানায় জব্দ রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD