সংবাদদাতা ॥ নবীগঞ্জে বেগম জাহানারা ফ্রি ক্যাডেট স্কুলের প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে। গতকাল উপজেলার সকাল ১১ ঘটিকায় উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলা বাজাররস্থ বেগম জাহানারা ফ্রি ক্যাডেট স্কুলের প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংর্বধনার অনুষ্টান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রদান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফেজ শাহিনুর ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সামসুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল খান, জিতু মিয়া সহ অভিভাবক বৃন্দ। বক্তারা বলেন আজকের শিশুরাই আগামী দিনের দেশও জাতির কর্ণধার, ভবিষ্যতে সুুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply