1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:36 am

কানাইপুর সপ্রাবি’র প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter
  • Updated Friday, November 15, 2019
  • 437

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ রহিম আলী, সহ-সভাপতি কবির মিয়া, সাবেক সহ-সভাপতি বিধু ভুষন গোপ, সহকারী শিক্ষক কলি চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক হাসনা খানম, সহকারী শিক্ষক সুরিতা বেগম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী মাহফুজা আক্তার ও গীতা পাঠ করেন টুম্পা দেব। বক্তারা বলেন, পরীক্ষার্থীরা শতভাগ সফলতার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD