1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 2:05 am

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেবপাড়া ইউপি বিএনপি নেতা আব্দুল হাই বহিষ্কার

Reporter
  • Updated Friday, November 15, 2019
  • 450

প্রেস বিজ্ঞপ্তি ॥ অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাইকে বহিষ্কার করেছে ইউনিয়ন বিএনপি। গত ৮ নভেম্বর বিকেলে দেবপাড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. জালাল আহমদের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাইর বিরুদ্ধে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। জরুরী সভায় অন্যান্যর মধ্যে দেবপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফুলখাছ মিয়া, আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক হুমায়ুন বখত, দপ্তর সম্পাদক মোশাহিদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল হেকিম, স্বাস্থ্য সম্পাদক আব্দুল মোহিত, ক্রীড়া সম্পাদক মতচ্ছির মিয়া, কৃষি সম্পাদক নুরুজ্জামান, ত্রাণ সম্পাদক আব্দুল হেকিম (২), মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD