1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:43 am

নবীগঞ্জের সাংবাদিক সোহেল আর নেই ॥ দাফন সম্পন্ন

Reporter
  • Updated Saturday, November 16, 2019
  • 504

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার তরুন সাংবাদিক ডেইলি বাংলাদেশ পোস্ট এর নবীগঞ্জ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের বাণী ডট কম এর সম্পাদক মিজানুর রহমান সোহেল আর নেই  (২৫) । ইন্নালিল্লাহি….রাজিউন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামস্থ জামে মসজিদ প্রাঙ্গঁনে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, শাহ মোস্তাকিন আলী প্রিন্স, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, মুরাদ আহমদ ও এম.এ আহমদ আজাদ, সাংবাদিক ছাদিকুর রহমান, আশাহিদ আলী আশা, এম মুজিবুর রহমান, আলমগীর মিয়া, মতিউর রহমান মুন্না, মহিবুর রহমান, সুলতান মাহমুদ, মহিবুর রহমান চৌধুরী তছনু, ছনি চৌধুরী, শওকত আলী, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সে দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। সাংবাদিক সোহেল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের মৃত মতলিব মিয়ার পুত্র। তার মৃত্যুতে পুথক শোক বার্তায় গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ এর সদস্য এড. সুলতান মাহমুদ, আব্দুল মালিক, আব্দুল মতিন আছাব, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী প্রমূখ। এছাড়াও নবীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সাংবাদিক মিজানুর রহমান সোহেল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD