1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:17 am

পেঁয়াজ বিমানে উঠে গেছে চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী

Reporter
  • Updated Sunday, November 17, 2019
  • 527

সময় ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, চিন্তার কারণ নেই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো চক্রান্ত আছে কি না, সরকার তা খুঁজে দেখতে চায়। শেখ হাসিনা বলেছেন, ‘পেঁয়াজের দাম এখন একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে এটা সত্য যে বিভিন্ন দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি জানি না আমাদের দেশে কেন অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি পেয়েছে। আমরা এই মূল্যবৃদ্ধির পেছনে কারও চক্রান্ত আছে কি না, তা খুঁজে দেখতে চাই।’ প্রধানমন্ত্রী গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে মোট ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর ও প্রায় ১৮ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন এবং প্রায় ১৫ হাজার অতিথি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আয়োজকেরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD