সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামে গতকাল রবিবার সকালে কুলাঙ্গার পুত্রের হাতে এক হতভাগা মা গুরুতর আহত হয়েছেন। হতভাগা গুরুতর আহত ওই মাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত কুদরত উল্লার পুত্র নানু মিয়া গতকাল সকাল ৭ টায় তার ভাগিনা আলমের প্র¯্রাব করার ঘটঁনাকে কেন্দ্র করে তার মা ইজাজুল বিবির (৭০) উপর চড়াও হয়। কথা কাঠাকাঠির এক পর্যায়ে কুলাঙ্গার পুত্র নানু তার মাকে বেদরক মারপিঠ করে গুরুতর আহত করে। এ সময় ইজাজুল বিবির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নানুর হাত থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন ইজাজুল বিবি এ প্রতিনিধিকে জানান, তার পুত্র নানু তার এ অবস্থা করেছে। তিনি আরো জানান, ইতিপুর্বে আরো দুই বার তাকে তার কুলাঙ্গার পুত্র নানু এভাবে মারপিঠ করে আহত করেছে। তিনি নানুর কিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন। তবে কোন কাজ হয়নি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply