1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:00 am

এসপি মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে দুইপক্ষের বিরোধ সালিশে নিস্পত্তি

Reporter
  • Updated Monday, November 18, 2019
  • 389

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে শহরের মাতৃমঙ্গল রবিদাস পাড়া এলাকায় দুইপক্ষের বিরোধ সালিশে নিস্পত্তি করা হয়েছে। গত ১২ নভেম্বর দুপুরে পুলিশের সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে দুইপক্ষের লোকজনকে নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে সালিশ বৈঠকে বসেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানিকুল ইসলাম (মানিক)। এ সময় তিনি প্রায় ঘন্টা-দুয়েক আলোচনা করে উভয়-পক্ষের সম্মতি নিয়ে সৃষ্ট বিরোধটি নিস্পত্তি করে দেন। এদিকে, বিষয়টি নিস্পত্তি করে দেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান রবিদাস পাড়ার বাসিন্দারা। গত শনিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান রবিদাস পাড়া ও হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম ফজলুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানিকুল ইসলাম মানিক, বড় বহুলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী বুলবুল চিশতী, জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা রনজিত রবিদাস, সভাপতি জীবন রবিদাস, সহ-সভাপতি বিমল রবিদাস, সাধারণ সম্পাদক মন্টু রবিদাস, সাংগঠনিক সম্পাদক ছোট রঞ্জু রবিদাস, সহ-সাংগঠনিক রামচরণ রবিদাস, নির্মল রবিদাস, সুনীল রবিদাস ও  কাঞ্চন রবিদাস এলাকার মুরুব্বীয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD