1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:56 am

হবিগঞ্জে পেয়াজের দাম বেশি রাখায় জরিমানা

Reporter
  • Updated Monday, November 18, 2019
  • 419

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে চৌধুরী বাজারে পেয়াজের মূল্য তদারকিকালে মের্সাস রাহুল এন্ড রতœজিত স্টোরে গিয়ে দেখা যায় মূল্য তালিকায় প্রতি কেজি পেয়াজের মূল্য ২১৫ টাকা করে লেখা হয়েছে। উল্লেখ্য, এদিন চৌধুরী বাজারে পেয়াজের প্রকৃত মূল্য পাইকারী বাজারে ২০০ টাকা এবং খুচরা বাজারে ২০৫-২১০ টাকার মধ্যে ছিলো। এ সময় ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ২ হাজার টাকা জারিমানা আরোপ করা হয়। এছাড়াও একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, মিষ্টিতে ব্যাপক পরিমাণ পোকা ও ঢাকানাবিহীন খাদ্য রাখার অপরাধে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মিষ্টান্নকে আরো ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD