1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:48 pm

পেঁয়াজের কেজি ৫৫-৬০ টাকার বেশি বিক্রি করলেই জরিমানা

Reporter
  • Updated Tuesday, November 19, 2019
  • 455
নবীগঞ্জের ইউএনও তৌহিদ-বিন-হাসান এর অভিযান

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলায় পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকার বেশি বিক্রি করলেই বিক্রেতাকে জরিমানা করা হবে বলে হুশিয়ারি করে দিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। গতকাল সোমবার বিকেলে পেঁয়াজের দাম বেশি রাখায় নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে এ হুশিয়ারি করেন তিনি। এ প্রতিবেদকের সাথে আলাপকালে ইউএনও তৌহিদ-বিন-হাসান বলেন, পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকার বেশি রাখলেই জরিমানা করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার হুঁশিয়ারি দিয়ে ব্যবসায়ীদের উদ্যোশে ইউএনও বলেন, কোনো অবস্থায়ই ৫৫-৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রতিটি দোকানে পেঁয়াজের মূল্যতালিকা টাঙাতে হবে, পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করতে হবে। কোনো ক্রেতার সঙ্গে কোনোভাবেই প্রতারণা করা যাবে না। পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করলে আমরা কঠোর ব্যবস্থা নেব। এক্ষেত্রে কাউকে ছাড় দেব না। অভিযানকালে নবীগঞ্জ শহরের মধ্য বাজারে কালিপদ ষ্টোরকে ১ হাজার ও অপু রায়ের ব্যবসা প্রতিষ্টানকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত প্রায় ৭০০ কেজি পেঁয়াজ ইউএনও উপস্থিত থেকে ৫৫ থেকে ৬০ টাকার কেজি ধরে বিক্রি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD