1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:48 pm

দেওয়ান ফরিদ গাজী ছিলেন মানব সেবার উজ্জল নক্ষত্র——-মৃত্যুবার্ষিকীর স্মরনসভায় মুদ্দত আলী

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 404
বক্তব্য রাখছেন জেলা তাতীঁলীগের সভাপতি মোঃ মুদ্দত আলী

স্টাফ রিপোার্টার ॥ বাংলাদেশ তাঁতী লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী লীগের সংগ্রামী সভাপতি ও সিলেট সরকারী বানিজ্যিক মহা বিদ্যালয়ের সাবেক ভিপি ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারের পরিচালনায় স্মরনসভায় বক্তব্য দেন সহ-সভাপতি সাজু নাসের চৌধুরী, শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশিকুর রহমান, আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক মহিবুল আলম জীবন, দপ্তর সম্পাদক ইমদাদুল হক শিপন, অর্থ সম্পাদক এড. শাকিউল আলম সানী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাশ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক প্রভাষক হাবিবুর রহমান, কবির খন্দকার, ফারুক মিয়া, শেখ রাসেল, মোশাররফ হোসেন সুজন, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, প্রনব দেব, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মনিরুজ্জামান তালুকদার, আবু হেলাল নোমান প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে জেলা তাঁতী লীগের সভাপতি মুদ্দত আলী বলেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন সিলেট বিভাগের অবিসংবাদিত নেতা। পাশাপাশি তিনি ছিলেন মানবসেবার উজ্জল নক্ষত্র। তিনি দেশের মানুষের কল্যাণ আজীবন কাজ করে গেছেন। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে গিয়েছেন। কখনো নিজের জন্য রাজনীতি করেননি। ফরিদ গাজী জমিদার পরিবারে হয়েও জমিদারী প্রথা বিলুপ্ত আন্দোলনের অগ্র সেনানী ছিলেন। এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে আজীবন আমাদের মাঝে বেচে থাকবেন। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ক্বারী লুৎফুর রহমান হেলালী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসেন আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD