1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:38 am

বাহুবলে ইজিবাইক উল্টে নিহত ১ ॥ আহত ৮

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 433

বাহুবল সংবাদদাতা ॥ বাহুবলে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে সুভাষ নন্দী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসাপতালে প্রেরণ করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় সুভাষ নন্দি মৃত্যুবরণ করেন। নিহত সুভাষ উপজেলার মিরপুর ইউনিয়নের ঘাঘড়া প্রকাশিত রাউদগাঁও গ্রামের বাসিন্দা। জানা যায়, গত সোমবার বেলা ২টার দিকে উপজেলার রাউদগাঁও গ্রাম থেকে ব্যাটারী চালিত ইজিবাইক দিয়ে নারী পুরুষ মিলে ৯ জন যাত্রী নিয়ে মিরপুর আসছিল একই ইউনিয়নের ভূগলী গ্রামের জলিল মিয়ার ছেলে চালক লাল মিয়া। পথিমধ্যে মিরপুর এলাকার বেদে পল্লীর সামনে আসলে ইজিবাইকটি উল্টে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত সুভাষ নন্দীকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর রাতে মারা যান তিনি। অন্যান্য আহত লোকদের পরিচয় জানা সম্ভব হয়নি। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD