1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:29 am

প্রাক্তন মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী এমপি’র ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 411

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সংগঠক মহান মুক্তিযুদ্ধের উত্তর পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে নবীগঞ্জ তাজপুর জামেয়া ফারুক্বীয়া মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন হবিগঞ্জ-১, (নবীগঞ্জ বাহুবল) আসনের এমপি মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনির সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম, মাদ্রাসার মুহতামিম মাওঃ রুহুল আমীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, এটিএম রুবেল, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ, ছাত্রলীগের পৌর সভাপতি বাবলু আহমদ, মাওঃ আব্দুল হামিদ, হাফেজ বশির আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD