1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:35 pm

সিনেমা হল এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতির বাসায় হামলার জের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

Reporter
  • Updated Saturday, April 18, 2015
  • 468

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমাহল ঝিলপাড় এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতির বাসায় হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনার জের ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রলীগ সভাপতি শাহ্ ওবায়দুর রহমান তরুনের সাথে একদল যুবকের বাকবিতন্ডা হয়। সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা তরুনের বাসায় হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তরু ও তার ভাই যুবলীগ নেতা নাজু আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগ এবং যুবদল সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি, একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এব্যাপারে ওসি জানান, আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD