1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:37 am

হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক লবনের মূল্য বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 391

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজনগর এলাকায় এক কেজি লবনের মূল্য ১১০ টাকা রাখায় জালালাবাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে  গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তরের একটি টিম রাজনগরের এতিমখান রোডের জালালাবাদ স্টোরে অভিযান চালায়। এ সময় প্রতি পেকেট আধা কেজি লবনের দাম ৫৫ টাকা করে বিক্রি করা হচ্ছিল বলে স্বীকার করেন দোকানের মালিক রিমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪০ অনুসারে এ সময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বাহুবল উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে অধিদপ্তর। গতকাল সকালে বাহবল বাজারে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে তন্বী স্টোরকে দুই হাজার টাকা এবং তাহমিদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মিরপুর বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে মের্সাস রহিম স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ করে অধিদপ্তর। এদিন বাজারে পেয়াজ সংকট কাটাতে অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিেিত প্রতি কেজি ৮০ টাকা মূল্যে  অবৈধ গুদামজাতকৃত পেয়াজ জনসাধারণের কাছে বিক্রি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন  এএসআই সাইদের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD