1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:36 am

সমাপনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াসমিনের

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 415

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ॥ আধা ঘন্টা যান চলাচল বন্ধ

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াসমিন আক্তার (১১) নামে এক শিক্ষার্থীর। গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই সড়কে বেপরোয়া একটি মাইক্রোবাস কেড়ে নিল তার প্রাণ। ঘটনাটি ঘটেছে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও নামক স্থানে। এ সময় উত্তেজিত জনতা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও এলাকার নেতৃস্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ইয়াসমিন আক্তার ওই এলাকার কুড়াগাঁও গ্রামের মৃত কাছন মিয়ার মেয়ে এবং কুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, পানিউমদা রাগীব রাবেয়া স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষার কেন্দ্র ছিল। প্রতিদিনের মতো গতকাল সকালে ইয়াসমিন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে যায়। পরীক্ষা শেষে দুপুরে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে যখন সে সিএনজি থেকে নামছিল তখন ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান জানান, এ ঘটনার পরপরই উত্তেজিত হয়ে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে কয়েক শত গাড়ী আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে, নবীগঞ্জ থানা ও গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, খবর একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এদিকে মেধাবী স্কুল ছাত্রী ইয়াছমিনের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD