স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক ও এতিম ছাত্রদের নিয়ে সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান নেতা এবং হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজীর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা এটি.এম রুবেল এর সৌজন্যে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র এটি.এম সালাম, অত্র মাদ্রাসার মোহতামিম মাওঃ মাহবুবুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা আবুল কালাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, পৌর তাতী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ বেলালসহ অত্র দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও এতিম ছাত্র এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওঃ মাহবুবুর রহমান। তারা প্রিয় কিংবদন্তি কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply