1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:44 am

সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জে বিনা মূল্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 364

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও সাবেক এমপি দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ও স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্ঠায় নবীগঞ্জ উপজেলার দিনারপুরে দিনব্যাপী বিনা মূল্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে “মোবাইল আই হসপিটাল আই এন সির” তত্ত্বাবধানে উক্ত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জ-১, আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সংরক্ষিত সদস্য পারভিন বেগম, সাংবাদিক এম.এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, ইউপি সদস্য, শাহ জুবায়ের আহমেদ, আব্দুল আলী, শিবলু মিয়া, ছাত্রলীগ নেতা লিটন দেব প্রমুখ। পরে চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন সংসদ সদস্যসহ অন্যান্যরা। উক্ত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD