
নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কামাইছড়া-বড়গাও নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় সিতারা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ ঘটনাটি ঘটে। সে বড়গাও গ্রামের আলী হায়দার এর স্ত্রী। জানা যায়, গতকাল ওই সময়ে সিতারা রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ওই দিন সন্ধায় সিতারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর পেয়ে এসআই অভিজিৎ লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ মর্গে পাঠান।