1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:40 am

নবীগঞ্জে অভিরাম বৃষ্টি ও পাহাড়ী ঢলে কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন

Reporter
  • Updated Sunday, April 26, 2015
  • 516

উত্তম কুমার পাল হিমেল ॥ অভিরাম টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নবীগঞ্জের বিভিন্ন হাওড়ের পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে গেছে। বৃষ্টির পানি ও পাহাড়ী ঢলের পানিতে অকাল বন্যার ফলে কেড়ে নিচ্ছে নবীগঞ্জের অসংখ্য কৃষকের স্বপ্ন। এতে করে কৃষকের মধ্যে হতাশা বিরাজ করছে। গতকাল শনিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওরে কৃষককে কলা গাছের বেড়োয়া দিয়ে ধান কাটতে দেখা গেছে। একাধিক কৃষক জানিয়েছেন, জমিতে ধান পাকা থাকা সত্বেও সময়মত পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারেননি তারা। উপজেলা কৃষি অফিসের হিসেব মতে এ বছর নবীগঞ্জের ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট বোরো মৌসুমে ১৫ হাজার ৮শ ২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার ৬শ ৫০ হেক্টর। কিন্তু হঠাৎ করে অকাল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রায় ৮ হাজার হেক্টও জমির বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন বলেন, হঠাৎ করে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে উঠা খুবই কঠিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD