আটক করেছে পুলিশস্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উমেদনগর নয়াবাড়ি গ্রামের মতি মিয়ার পুত্র আফজল (২৮) ও সদর উপজেলার এতবারপুর গ্রামের সফর আলীর পুত্র সোহেল মিয়া (২৫)। গত শুক্রবার দিবাগত গভীররাত ২টার দিকে সদর এস.আই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply