চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ৩৯ মামলার পলাতক আসামী কুখ্যাত বনদুস্য তাজুলকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, এস.আই কবির উদ্দিন ভূইয়া ও এ.এস.আই খবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কবিলাশপুর গ্রামের মোঃ তাজুল মিয়া (২৬) এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, আটককৃত কুখ্যাত বনদুস্য তাজুল মিয়ার বিরুদ্ধে ৩৯টি বন মামলার ওয়ারেন্ট রয়েছে। সে কবিলাশপুর গ্রামের মৃত আঃ জলিলের ছেলে। তাজুলকে রবিবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply