1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 9:15 am

সামছ উদ্দিন আহমেদ এমবিইকে সিলেট পুলিশ সুপারের সম্মাননা

Reporter
  • Updated Thursday, May 7, 2015
  • 483

নিজস্ব প্রতিনিধি ॥ যুক্তরাজ্যের এথনিক মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি লিডার সামছ উদ্দিন আহমেদ এমবিই’র সিলেট সফর উপলক্ষে তাঁকে সিলেট পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সিলেট এস.পি অফিসের বাংলোয় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে সামছ উদ্দিন আহমেদ এমবিই’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার নুর-এ আলম মিনা পিপিএম ও এএসপি নয়মুল হাসান। ওই সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী নেতা উজ্জ্বল আহমেদ ও ড. এ.এইচ মীর্জা। উল্লেখ্য, সামছ উদ্দিন আহমেদ এমবিই ইংল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেকগুলো সেবামূলক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করে আসছেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD