প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২০, ৬:৫১ পি.এম
চিকিৎসক-নার্স করোনায় আক্রান্ত, লাখাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ
![]()
সূর্য্য রায় : লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎস ও একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন গতকাল ২১এপ্রিল (মঙ্গলবার) হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে লাখাই উপজেলার প্রচুর লোক ঢাকায় রেস্তোরাঁয় কাজ করেন। তাদের অনেকেই পরিচয় গোপন করে চিকিৎসা নিয়েছেন। ওই চিকিৎসক যে রোগীদের দেখেছেন তাদের তালিকা ধরে সবার কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তাদের নমুনা নিয়ে পরীক্ষা করাই আমাদের টার্গেট। যাতে এটি বেশি বিস্তার লাভ না করতে পারে।
তিনি আরও বলেন, যেহেতু হাসপাতালের ডাক্তার এবং নার্স করোনা আক্রান্ত হয়েছেন তাই আপাতত হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com