স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা গ্রামে জুয়া খেলায় বাঁধা দেয়ায় জমসেদ মিয়া (৪০) কে পিঠিয়ে আহত করেছে একদল জুয়ারি। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বহুলা চৌধুরী হাটি এলাকার সত্তার মিয়ার দোকানে কেরাম খেলার নামে জুয়ার আসর বসে। এসময় জমসেদ মিয়া প্রতিবাদ করায় জুয়ারি জাহাঙ্গীর ও রতন মিয়া তাকে পিঠিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply