প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২০, ২:৫০ পি.এম
করোনা : দেশে নতুন আক্রান্ত ৯৩০, মৃত্যু আরো ১৬জনের..

সময় ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ৪ হাজার ১১৭ জন।আজ শনিবার (১৬ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com