বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামে ধান চুরি নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের ওয়াহেদ আলীর ধান রহিমা খাতুন চুরি করে নিয়ে যায়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত রহিমা খাতুন (২৭), আদিয়া বেগম (৪০), আনোয়ারা বেগম (৫০), সেলিম মিয়া (৩৫), নাসির উদ্দিন (৩২) ও কবিরুল ইসলাম (৪২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply