1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 2:13 am

সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত

Reporter
  • Updated Tuesday, May 12, 2015
  • 377

সময় ডেস্ক ॥ সৌদি আরবে হুতি বিদ্রোহীদের মর্টারশেল হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতরা হলেন কুমিল্লার মিজান এবং বরগুনার আব্দুল জলিল। তারা সৌদি আরবের নাজরানে বসবাস করতেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৫ ও ৬ মে সৌদি আরবের নাজরান এলাকায় কর্মরত অবস্থায় মর্টারশেলের আঘাতে তারা নিহত হন। নাজরান এলাকাটি সৌদি আরবের দক্ষিণ প্রদেশে অবস্থিত। যা দেশটির জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার এবং প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। নিহত মিজান কুমিল্লা জেলার বড়ুরা থানার বাতশার গ্রামের মফিজের ছেলে এবং আব্দুল জলিল বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এরই মধ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। নিহতদের মরদেহ নাজরানের কিং খালেদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন। এছাড়া নিহতরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD