প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২০, ১২:৫৫ পি.এম
লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা আজিজুল মাষ্টার আর নেই

এম.সি শুভ আহমেদ : লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজিজুল মাষ্টার আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল, ৫ জুন (শুক্রবার) সন্ধ্যায় ৭ টায় বার্ধক্যজনিত রোগের কারনে নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনুমানিক সকাল ১০ টায় উপজেলা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা হয়েছে। তাছাড়াও তিনি সুনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরপূর্ণীগ্রাম সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করে ছিলেন ।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com