1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 3:20 am

নবাগত ওসি আব্দুল বাতেন খাঁনঅপরাধীদের সাথে কখনো আপোষ নয়

Reporter
  • Updated Friday, May 15, 2015
  • 425

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউপি হল রোমে গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং এর কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস.আই ধর্মজিত সিনহার উপস্থাপনায় ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন খাঁন, তিনি তার বক্তব্যে বলেন, মাদক, জুয়া, চোর, ডাকাত সহ কোন অপরাধীদের সাথে কখনো আপোষ নেই। অপরাধী যে বা যারাই হোক আইনের আওতায় আনতে হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, নবীগঞ্জ থানার সর্বস্তরের সকলের সহযোগীতায় তিনি কাজ করতে চান, এতে কোন ধরনের দালাল বা প্রতারকদের কখনো প্রশ্রয় দেওয়া হবে না। এতে আরো বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোঃ আবু সাইদ এওলা, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরুব্বি বাহার আলী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বিবিয়ানা শিল্পাঞ্চল শাখার সাধারন সম্পাদক মাহবুব আলম খসরু, সাবেক মেম্বার মতব্বির হোসেন, ইউপি সদস্য ফখরুল ইসলাম ফখরু, ইউপি সদস্য ফজলুল হক, মোঃ খালিছ মিয়া, ইউপি মহিলা ইউপি সদস্য সুনিতা রানী র্শ্বমা, মল্লিকা রানী পাল, সন্ধা রানী সরকার, সাংবাদিক এম. মুজিবুর রহমান, মুস্তফা মিয়া, মিলন মিয়া, আব্দুর রহমান, কাপ্তান মিয়া, মাওলানা ক্বারী আব্দুর রহিম চৌধুরী, সুপান মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD