প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২০, ৩:২০ পি.এম
লাখাইয়ে নতুন আক্রান্ত ২, মোট আক্রান্ত ২৯জন

এম. সি. শুভ আহমেদ : লাখাইয়ে থেমে নেই করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা, নতুন করে আরও ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন, আইসোলেশন থেকে চিকিৎসাধীন আছেন ১জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মেহবুবা সাইদ স্বাস্থ্য বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানতে পেরেছি, ২ ও ৩রা জুন নমুনা পাঠানোর রিপোর্টে গতকাল, ১১জুন বৃহস্পতিবার সকালে ২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com