1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:12 pm

নবীগঞ্জের ডাকাত তাজুল গ্রেফতার ॥ এলাকায় স্বস্তি

Reporter
  • Updated Tuesday, May 19, 2015
  • 416

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গত রবিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে এলাকার কুখ্যাত ডাকাত তাজুল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে। ধৃত তাজুল মিয়া পৌর এলাকার ছালামতপুর গ্রামের বাসিন্দা খালেক’র পুত্র। তাজুল’র বিরুদ্ধে শহরের জয়নগর এলাকায় সংগঠিত ডাকাতির ঘটনাসহ বিভিন্ন চুরি ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর গ্রামের কুখ্যাত ডাকাত তাজুল মিয়া দীর্ঘদিন ধরে নবীগঞ্জ এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির সাথে জড়িত। বিগত ২৪ মার্চ গভীর রাতে শহরের জয়নগর এলাকার এডভোকেট আবুল কালাম আজাদের বাসায় অস্ত্রের মূখে জিম্মি করে মুখোশ পড়া একদল ডাকাত স্বর্ণালংকার, দামী মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতোপুর্বে বেশ ক’য়েক জন ডাকাতকে গ্রেফতার করেছে। গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত তাজুল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে তাকে ওই মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে এক্সিম ব্যাংক ম্যানাজারের বাসায় চুরির ঘটনাসহ নানা স্থানে চুরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD