1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 9:14 am

নবীগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতিএটিএম খেজুর গুরুতর অসুস্থ প্রেস ক্লাবের দোয়া মাহফিল

Reporter
  • Updated Tuesday, May 19, 2015
  • 503

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে ব্রেইনষ্টোক করেছেন। জ্ঞান শুন্য অবস্থায় তাকে দ্রুত সিলেট রাগিব-রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন। এদিকে গুরুতর অসুস্থ সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর’র রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বাদ আছর শহরের কোর্ট মসজিদ, রাজাবাদ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি এম.এ আহমদ আজাদ, হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, অফিস সম্পাদক জাকির হোসেন চৌধুরী, মতিউর রহমান মুন্না, শাহ মুছা আহমদ প্রমূখ। এ সময় তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে এক বিশেষ মোনাজাত করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত তার শরীরে কিছুটা চেতনা এসেছে বলে সাথে থাকা সহোদর সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD