স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো চোরাই মোটর সাইকেলের চলাচল বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণীর মাদক ব্যবসায়ীরা ‘সংবাদপত্র’ পুলিশ, সিআইডি, প্রশাসনসহ বিভিন্ন কোম্পানীর স্টিকার ব্যবহার করে অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। গতকাল শুক্রবার বিকেলে সদর থানার সামনে চেকপোষ্ট বসিয়ে এস.আই কৃষ্ণ মোহনের নেতৃত্বে মোটর সাইকেলে তল্লাশী শুরু হয়। এসময় অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয় এবং দু’টি মামলা করা হয়। পরে কাগজপত্র যাচাই করে ৫০টির মধ্যে ৫টি রেখে বাকীগুলো ছেড়ে দেয়া হয়। আবার অনেকে কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। পুলিশ জানায় এ অভিযান নিয়মিত চলবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply