প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২০, ১২:৪৩ পি.এম
টাঙ্গাইলের কালিহাতিতে বন্যার পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ গতকাল, ৩আগস্ট (সোমবার) দুপুর ২ টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা সদরে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কালিহাতি উপজেলার গিলাবাড়ী গ্রামের ট্রাক চালক লাভলু তরফদারের মেয়ে খুশি (৪) এবং টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। এরা সম্পর্কে মামাত - ফুফাতো ভাইবোন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামরুন্নাহার রানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আবির মা বাবার সাথে মামার বাড়িতে সকালে বেড়াতে আসে। বাড়ীর উঠানে আবির ও খুশী খেলতেছিল। খেলার এক পর্যায়ে পাশে বন্যার পানিতে খুশি ও আবির ডুবে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে বাড়ীর লোকজন খোজাখুজি শুরু করে। পাশের খাঁদের পানিতে তাদের ভেসে থাকতে দেখে। তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ কুমার বিশ্বজিৎ তাদের মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com