1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 1:52 pm

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুধ ব্যবসায়ী ক্ষত-বিক্ষত

Reporter
  • Updated Wednesday, May 27, 2015
  • 498

এম.এ.আই সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুর্বত্তরা এক দুধ ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্খাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের বাহার উদ্দিনের সাথে একই গ্রামের কামাল মিয়া ও রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাহার উদ্দিন (৪৫) বাড়ি থেকে হবিগঞ্জে উদ্দেশ্যে দুধ নিয়ে টমটম যোগে রওয়ান দিলে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা রফিক, কামাল, সমছুসহ ৮/১০জনকে টমটম থেকে তাকে টেনে হেছড়ে নামিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপায়। তার শুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে দুর্বৃত্তদের এলোপাতারি কুপে বাহারের বাম হাতের ২টি আঙ্গুল দ্বি-খন্ডিত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে আহাজারিতে ভেঙ্গে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD