স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জে সম্পদের জন্য পিতা মাতা ও বোনকে পিঠিয়ে গুরুত্বর আহত করেছে ছেলেরা। জানা যায়, গত শুক্রবার ২৯মে সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের আরফান উল্লাহ তার পুত্রদের কথামত জায়গা সম্পত্তি না দেওয়ায় তার পুত্র কামাল মিয়া ও জালাল মিয়া এবং তাদের স্ত্রী হনুফা ও মেহেরুননেচ্ছা ঘরে ডুকে, আরফান উল্লাহ (৭৩), তার স্ত্রী অজিফা খাতুন (৬৫), আরফান উল্লাহর কন্যা সুজনা বেগম (৩৫) ও সুজনা বেগমের পুত্র ফয়েজ মিয়া (১১)কে মারধর করে গুরুত্বর আহত করেছে। পরে তাদের স্থানীয় লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply