1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:36 am

বাহুবলে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Reporter
  • Updated Sunday, June 14, 2015
  • 438

বাহুবল প্রতিনিধি ॥ শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাহুবল উপজেলা পরিষদ-এর সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীরা। আগামী কাল সোমবার (১৫ জুন) এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ জন, দুটি আসনে প্রার্থী সংখ্যা ৭ জন। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও প্যাস্টুনে ছেয়ে আছে উপজেলা পরিষদ প্রাঙ্গন। প্রার্থী নিজের বাক্সে ভোট টানার আশায় দিবানিশি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। প্রার্থীদের ভোট চাওয়ার চাপে ভোটাররা রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন। শেষ মুহূর্তে তাই কোন কোন ভোটার চেষ্টা করছেন প্রার্থী ও সমর্থকদের এড়িয়ে চলার। কিন্তু ভোটাররা লুকানোরও জায়গা খোজে পাচ্ছেন না। প্রার্থী ও সমর্থকরা তাদের খোঁজে বের করে নানা কৌশলে ভোট ভাগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন । উপজেলার স্নানঘাট, পুটিজুরী, সাতকাপন ও বাহুবল ইউনিয়ন নিয়ে গঠিত ১নং আসনে ৪ প্রার্থী এবং লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন নিয়ে গঠিত ২নং আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১নং আসনে প্রতিদ্বনিদ্বতায় আছেন স্নানঘাট ইউনিয়নের মেম্বার (৭, ৮, ৯) আমিনা খাতুন (মোরগ), পুটিজুরী ইউনিয়নের মেম্বার (৭, ৮, ৯) জ্যোস্না আক্তার (টেবিল), সাতকাপন ইউনিয়নের মেম্বার (১, ২, ৩) দিলারা আক্তার শিউলী (চাঁদ) ও বাহুবল ইউনিয়নের মেম্বার (৪, ৫, ৬) আলফা আক্তার (হরিণ) এবং ২নং আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন লামাতাসী ইউনিয়নের মেম্বার (৭, ৮, ৯) ফুলমা রানী দেব (চাঁদ), মিরপুর ইউনিয়নের মেম্বার (৪, ৫, ৬) নাজমুন্নাহার রিতা (মোরগ) ও একই ইউনিয়নের মেম্বার (৭, ৮, ৯) রাহিলা খাতুন (পেঁপে)। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বুথে ভোটগ্রহণ করা হবে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোস্তাফিজুর রহমান ও কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মোঃ ফারুক। এছাড়াও একজন পুলিং অফিসার ও পুলিশ বাহিনীয় প্রয়োজনীয় সংখ্যক সদস্যরা দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD