1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:26 am

নবীগঞ্জের আলোচিত শাখোয়া থেকে ৩ বছরের শিশুকে হাওড়ে হত্যার চেষ্টা খবর পেয়ে উদ্ধার করেছে পুলিশ

Reporter
  • Updated Thursday, June 18, 2015
  • 427

স্টাপ রিপোটার ॥ নবীগঞ্জ উপজেলার আলোচিত সাকুয়া এলাকায় এবার নিজ ভাতিজাতে অপহরণের পর হত্যার চেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া এলাকার সর্দারপুর গ্রামের এক ওমান প্রবাসীর ৩ বছরের ছেলেকে অপহরণের পর হাওড়ে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালায় তারই চাচা আশিক মিয়া। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ শিশু বাচ্ছাটিকে উদ্ধার করলেও অপহরণকারী পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল মুকিদ প্রায় দেড় বছর পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ ওমান চলে যায়। বাড়িতে তার মা ছিরফল বিবির সাথে তার স্ত্রী সুফিয়া বেগম ও একমাত্র পুত্র হোসাইন মিয়া(৩) বসবাস করে আসছিলো। সম্প্রতি প্রবাসী মুকিদের বড় ভাই আশিকের একস পুত্রকে ওমান নেয়ার কথাকে কেন্দ্র করে দু’ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এ বিষয়কে কেন্দ্র করে মুকিদের বড় ভাই আশিক মঙ্গলবার বিকেল ৪ টায় মুকিদের ৩ বছরের বাচ্ছা হোসাইনকে তার মায়ের কূল থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হাতে দেশীয় অস্ত্র ফিকলসহ হাওড়ের দিকে নিয়ে যায়। সাথে সাথে হোসাইনের মা সুফিয়া বেগম ও হোসাইনের আরেক চাচা আলীম মিয়া নবীগঞ্জ থানায় এসে জানালে নবীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁেছ শিশুটিকে উদ্ধার করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী আশিক পালিয়ে যায়। হোসাইনের মা সুফিয়া অভিযোগ করেন তার ছেলেকে নিয়ে যাবার সময় তার গলা থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইনও নিয়ে যায় আশিক। এ ব্যাপারে এ রিপোর্ট লিখা পর্ষন্ত কোন মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD