1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 3:28 am

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ সন্তানের জননীর মৃত্যু ॥ স্বামী আহত

Reporter
  • Updated Thursday, June 18, 2015
  • 435

এম এ আই সজিব ॥ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুফিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উলুঘর (বাউনডুরা) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার স্বামী খুর্শেদ আলী (৫০) আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বিকেলে অসাবধানতাবশত সুফিয়া বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় তাকে বাঁচাতে খুর্শেদ এগিয়ে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উভয়ই আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মহসিন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD