1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:44 am

শেভরনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন

Reporter
  • Updated Friday, June 19, 2015
  • 419

œপ্রেস বিজ্ঞপ্তি : শেভরন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (মিডিয়া রিলেশন) বদরুদ্দোজা বদর বলেন, বর্তমানে আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আমাদের পড়াশুনার বিকল্প নেই। আমাদের পড়াশুনার মাধ্যমে প্রতিযোগিতায় অবর্তীণ হতে হবে। সিলেট মহানগরীর এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে গতকাল ১৮ জুন বৃহস্পতিবার বিকেলে শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে আয়োজিত শেভরণ শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুন্সী সামসুদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর জ্যেষ্ঠ সমন্বয়কারী (কমিউনিটি এনগেজমেন্ট) পারভেজ কামাল পাশা, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাসমত আলী, শামীম হোসেন সরকার, সুমাইয়া আক্তার মিতু। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার অলিয়ার রহমান, সহকারী ফজলুল করিম, শাহ আলম ইব্রাহিম, মোঃ জমিসমুদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD