চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেউলগাঁও চৌধুরী পাড়া গ্রামের রুশন আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪০) এর বসত বাড়ীর কাঠাল গাছ থেকে কাঠাল চুরিকে কেন্দ্র করে তার বাসুর দুবাই প্রবাসী কদ্দুছ এর দায়ের কুপে সুফিয়া গুরুতর আহত। জানা যায়, গতকাল দেউলগাঁও চৌধুরী পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে গত শুক্রবার সকাল ১০টার দিকে। আহত সুফিয়া খাতুন জানান, একই গ্রামের মৃত আতার আলীর পুত্র দুবাই প্রবাসী কদ্দুছ মিয়া (৫৫) ও তার ছেলে রুমান (১৯) সহ একদল লোক সুফিয়া খাতুনের কাঠাল গাছ থেকে কাঠাল চুরিকে কেন্দ্র করে এক পর্যায়ে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে দুবাই প্রবাসী বাসুর কদ্দুছ মিয়া সুফিয়া খাতুনের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। বাসুর ও ছেলের দেশীয় অস্ত্র সস্ত্রর আঘাতে সুফিয়া খাতুন গুরুতর আহত হয়। সে ওই এলাকার রুশন আলীর স্ত্রী। এ ব্যাপারে রুশন আলী দুজনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply