স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ধুলিয়া ঘাটুয়া গ্রামে বিদেশের টাকা দালালীর ঘটনা কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালায়। এ সময় উভয়পক্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আবু হানিফের কাছ থেকে দালাল আবু হালিম বিদেশের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর বিদেশ না নিয়ে তালবাহানা শুরু করে। গতকাল ওই সময় টাকা ফেরত দেয়ার তারিখ ছিল। আবু হানিফ আবু হালিমের কাছ থেকে টাকা আনতে গেলে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে জুয়েল, সামির আলী, মির হোসেন, আবু হালিম, হাবিব উল্লা, শাহজাহান ও টেটাবিদ্ধ এমরানকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply