1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:39 am

সদর আধুনিক হাসপাতালে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স

Reporter
  • Updated Friday, June 26, 2015
  • 382

নয়ন আহমেদ ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) হবিগঞ্জ জেলা শাখা । গতকাল ২৫শে জুন ২০১৫ইং হবিগঞ্জ জেলার সভাপতি মিজানুর রহমান আরিফের নেতৃত্বে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে। পরিদর্শন কালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্নধরনের অভিযোগ তুলে ধরেন। রোগীর কোন বিষয়ে চিকিৎসকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয়, সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীদেরকে কোন প্রকার ঔষুধ দেওয়া হয় না, খাবারের মান অতি নগন্য, বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা, শৌচাগারের নোংরা অবস্থাসহ ইত্যাদি বিষয় তাদের জানান। এ ব্যপারে শিশু ওয়ার্ডে কনসালেন্ড কায়সার আহমেদ এর সাথে কথা বলতে গেলে প্রথম খারাপ ব্যবহার করলে ও পরে তিনি শিশু সাংবাদিকদের কাছে দৃ:খ প্রকাশ করেন। কনসালন্ডে মহোদয়কে এই সব বিষয়ে অবগত করলে তিনি বলেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে । পরে সিভিল সার্জনের সাথে এ ব্যপারে কথা বললে তিনি শিশু সাংবাদিকদের জানান, শিশু ওয়ার্ডের ধারন ক্ষমতা ৩০ জন। রোগী আছে এর দ্বীগুণ। এই জন্য এই সব সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এই সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন আমরা ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মান করতেছি। নতুন ভবনে রোগীদেরকে এই সব সমস্যার সম্মুখিনহতে হবে না বলে এই আশাবাদব্যক্ত করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD