1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:20 pm

থানায় মামলা ॥ এক যুবক আটকচুনারুঘাটে পঞ্চম শ্রেণীর ছাত্রী রিয়া আক্তারকে ধর্ষণের চেষ্টা

Reporter
  • Updated Thursday, July 2, 2015
  • 463

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামের এক নিরীহ কৃষক জালাল মিয়ার মেয়ে উসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (২য় পৃষ্টায় দেখুন) পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ রিয়া আক্তার (১০) কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় উসমানপুর গ্রামের রফিক মিয়ার পুত্র লম্পট মোঃ জয়নাল মিয়া (২২)। জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে স্কুলের পশ্চিমদিকে চারা বাগানের ভিতরে জোরপূর্বক নিয়ে যায় রিয়া আক্তারকে। চারা বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে রিয়া আক্তারের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীরা। তখন ঘটনা স্থল থেকে লম্পট জয়নাল পালিয়ে যায়। এ সময় গ্রামবাসীরা মোবাইল ফোনে লম্পট জয়নালের সাথে আলাপ করলে জয়নাল আসামপাড়া বাজারে সে অবস্থান করছে। তখন আসামপাড়ায় বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ লম্পট জয়নালকে উত্তম-মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। এ ব্যাপারে রিয়া আক্তারের পিতা জালাল মিয়া চুনারুঘাট থানায় হাজির হয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর কাছে রিয়া আক্তারকে নিয়ে আসলে রিয়া আক্তারের কথা শুনে অমূল্য কুমার চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করেন ও লম্পট জয়নালকে শিশু নির্যাতনের মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD