লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে মো: কুদ্দুছ মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে ঐ গ্রামের আ: আওয়ালের পুত্র। গতকাল বৃহষ্পতিবার ভোরবেলা বাড়ীর পার্শ্ববর্তী জামগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে লাখাই এস.আই লোকমান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজন জানায় কুদ্দুছ বুধবার দিবাগত রাতে সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিন মাস পূর্বে ব্রাহ্মনবাড়িয়া জেলায় এক যুবতীকে সে বিয়ে করে। তবে তার মৃত্যু নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।
Designed by: Sylhet Host BD
Leave a Reply