স্টাফ রিপোর্টার ॥ জেলার শায়েস্থাগঞ্জে ফেন্সিডিলসহ এক ব্যাক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বেলা দেড়টায় শায়েস্থাগঞ্জ রেল ষ্টেশন এর ১নং প্লাটফর্মের ওভারব্রিজ এর নিচ থেকে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। র্যাব-৯, সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার আজমপুর গ্রামের মৃদ আদিল মিয়ার ছেলে মো: দুলাল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্যে ৩৭ হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply