1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:33 am

আ’লীগ সরকার বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে রূপান্তরিত করেছে

Reporter
  • Updated Saturday, July 4, 2015
  • 439

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার পবিত্র রমজান মাসে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জসহ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সন্তোষজনকভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। তিনি বলেন, এ সরকারের আমলে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পালন করতে পারে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধ পরিকর। তিনি আরো বলেন- এ সরকার বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে রূপান্তরিত করেছে। ২০২১ সালের মধ্যেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে ইনশাল্লাহ। গতকাল শুক্রবার সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুকড়িপাড়া হাই স্কুল প্রাঙ্গণে ইফতার মাহফিল ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ কুতুব উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, পইল ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, আওয়ামী লীগ নেতা শেখ সুফী, আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুল মুকিত, উপজেলা কৃষকলীগ আহবায়ক জামাল সরদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শেখ সেবুল মিয়া, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান হিরু, মোঃ ফরিদ মিয়া, কবির আনসারী, তাজ উদ্দিন, ছাত্র লীগ নেতা গাজিউর রহমান এমরান, প্রসেঞ্জিত, রাসেল প্রমুখ। ইফতারের পূর্বে মরহুম আওয়ামী লীগ নেতা আবদাল মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD